মহিলাদের হাতে অন্নপূর্ণা কার্ড
দি নিউজ লায়ন; মানুষের পাশে থেকে তাদের সাহায্য করার অঙ্গীকার নিয়ে মাতৃ দিবসে বাগনানের নাউপালায় অন্নপূর্ণা স্টলের সূচনা করলেন স্বপ্নপূরণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তের ১২ জন মায়ের হাতে অন্নপূর্ণা কার্ড তুলে দেওয়া হল।
সংগঠন সূত্রের খবর এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে অন্নপূর্ণা স্টল থেকে ৫০০ টাকার নিত্য প্রয়োজনীয় জিনিষ সংগ্রহ করতে পারবেন। এই প্রসঙ্গে সংগঠনের প্রধান সংগঠক আনন্দ মুখার্জি জানান করোনা সংক্রমণের কারণে আবার আংশিক লকডাউন শুরু হয়েছে। সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষ। আর তাদের পাশে দাঁড়াতেই এই অন্নপূর্ণা কার্ড প্রদান করলাম।

Post a Comment